বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

লখনউ সুপার জায়ান্টসের কোচ হলেন ল্যাঙ্গার

  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসের কোচ হলেন জাস্টিন ল্যাঙ্গার। শুক্রবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নতুন কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়। কোচের পদ থেকে সরানো হলো অ্যান্ডি ফ্লাওয়ারকে।

ল্যাঙ্গারকে যে কোচ করা হতে পারে তা আগেই জানা গিয়েছিল।

অস্ট্রেলিয়ার সাবেক কোচের ব্যাপারে বড় ভূমিকা পালন করেছেন দলটির মেন্টর গৌতম গম্ভীর। অতীতে ল্যাঙ্গারের অধীনে ক্রিকেটের বেশ কিছু কৌশল শিখেছিলেন তিনি। জানতেন ল্যাঙ্গার দলে কতটা প্রভাব ফেলতে পারেন। সে কারণেই লখনউকে ট্রফি জেতাতে দলে নিয়ে এলেন ল্যাঙ্গারকে।

আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ল্যাঙ্গার খুবই পরিচিত নাম। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সকে চার বার চ্যাম্পিয়ন করেছেন। তার কোচিংয়েই অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ২০২২-এর ফেব্রুয়ারি মাসে অজি দলের দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি।

লখনউয়ে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ল্যাঙ্গার, ‘এখন পর্যন্ত আইপিএলে অনেক কিছু অর্জন করেছে লখনউ। আগামী দিনে সাফল্য পেতে গেলে আমাদের প্রত্যেককে কোনো না কোনো ভূমিকা নিতে হবে। দলের যাত্রায় যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com