বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হাউজ বিল্ডিংয়ে লিফলেট বিতরণ করলেন দয়াল কুমার বড়ুয়া

  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

শুক্রবার রাতে ঢাকা-১৮ আসনের হাউজ বিল্ডিংয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেছেন ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া।

দয়াল কুমার বড়ুয়ার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এরআগে তিনি হাউজ বিল্ডিং পাবলিক কলেজের সামনে বাউল তরি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

এ সময় দয়াল কুমার বড়ুয়া বলেন, আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকায় গরিব ও অসহায় জনগণের পাশে থাকবো সবসময়। সুখে-দুঃখে অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমার উপর অর্পিত সমস্ত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো। এছাড়াও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড গতিশীল করতে সচেষ্ট থাকবো এবং ঢাকা-১৮ আসনের জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com