রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

সরকারি সফরে চীন গেলেন বিমানবাহিনী প্রধান

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

রোববার (১৬ জুলাই) চীন পিপল্স লিবারেশন আর্মি এয়ারফোর্সের (সিপিএলএএফ) আমন্ত্রণে চারজন সফরসঙ্গী ও সহধর্মিণীসহ চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিমানবাহিনী প্রধান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সফরকালে বিমানবাহিনী প্রধান চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংঙ্কু এবং পিএলএএএফ’র কমান্ডার জেনারেল চ্যাং ডিংকিউয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে তারা দুই দেশের বিমানবাহিনীর মধ্যে প্রযুক্তি বিনিময়সহ প্রশিক্ষণ এবং আধুনিকায়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়াও বাংলাদেশ বিমানবাহিনী প্রধান চায়না ন্যাশনাল এ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএটিআইসি), হংজু এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রুপ, এয়ারফোর্স কমান্ড কলেজ (এএফসিসি) এবং এভিয়েশন ইউনিভার্সিটি অব পিএলএএএফ পরিদর্শন করবেন।

বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছে আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com