রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

৫৮ বছরে পা দিল বাজুস

  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ দেশের পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বলেছেন, সরকারের নীতি সহায়তা পেলে রপ্তানি আয়ের শীর্ষ খাত হবে জুয়েলারিশিল্প। সরকারের সঠিকভাবে উৎসাহ ও কর প্রণোদনা পেলে এ শিল্প তৈরি পোশাক শিল্পের মতো দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখতে সক্ষম হবে।

বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় গতকাল তিনি এসব কথা বলেন।

বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালে দেশের পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাজুস।

৫৭ বছর পূর্ণ করে ৫৮-তে পদার্পণ করছে বাজুস। সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে ঢাকাসহ সারা দেশে ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। রাজধানী ঢাকা সেজেছে বর্ণিল সাজে। দেশের ৬২টি সাংগঠনিক জেলাও বর্ণিল সাজে সজ্জিত হয়েছে।

৪৯১টি উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সারা দেশে ৪০ হাজার জুয়েলার্স পরিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিলনমেলায় শামিল হচ্ছে।

দেশের অর্থনীতিতে জুয়েলারি শিল্প মালিকদের গৌরবোজ্জ্বল অবদান তুলে ধরতে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়’। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আয়োজনে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, দর্শনীয় স্থানে ব্যানার ও পোস্টার ঝুলানো, আলোকসজ্জা, আলোচনাসভা ইত্যাদি।
এ উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে জুয়েলারিশিল্পের সঙ্গে জড়িতরা উপস্থিত থাকবেন।

বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও ক্রেতাদের শুভেচ্ছা জানিয়েছেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। তিনি বলেন, ‘এই শিল্পের উন্নয়নে আমাদের আরো বিনিয়োগ করতে হবে এবং নতুন নতুন শিল্প-কারখানা স্থাপন করতে হবে। এ ক্ষেত্রে সরকারেরও নীতি সহায়তা প্রদান করতে হবে।

সরকার অনেক এক্সপোর্ট প্রসেসিং জোন করছে। এ শিল্পের জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার আশপাশে একটা নিরাপদ জায়গা দরকার। পাশাপাশি যেসব উদ্যোক্তা জুয়েলারি কারখানা করবেন, তাঁদের ১০ বছরের জন্য ট্যাক্স ফ্রি সুবিধা দিতে হবে।’

বাজুস প্রেসিডেন্ট আরো বলেন, জুয়েলারি খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪৪ লাখ মানুষ সম্পৃক্ত। সরকারের নীতি সহায়তা, সঠিকভাবে উৎসাহ ও কর প্রণোদনা পেলে এ শিল্প তৈরি পোশাক শিল্পের মতো দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখতে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com