শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের নতুন ফিচার ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্কঃ ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের জন্য নতুন ফিচার ঘোষণা করেছে মজিলা। নতুন এই ফিচারের মাধ্যমে ওয়েবসাইটের জন্য এক্সটেনশন বা অ্যাড-অন বন্ধ করে দেবে কোম্পানিটি।

ফায়ারফক্সের হালনাগাদ ভার্সনের রিলিজ নোটে মজিলা জানায়, নতুন ডোমেইন টুল নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের জন্য এক্সটেনশন ব্যবহার নিয়ন্ত্রণ করবে। এর মধ্যে নিরাপত্তার বিষয়ও রয়েছে। আরেকটি ব্লগপোস্টে কেন বিভিন্ন ওয়েবসাইটে কয়েকটি অ্যাড-অনস কাজ করবে না সে বিষয়ে জানানো হয়েছে। অ্যাড-অন ব্যবহারের উন্মুক্ত ইকোসিস্টেম ডেভেলপারদের পাশাপাশি সাইবার আক্রমণকারীদের জন্যও উপকারী।

বাংলাতেও ব্যবহার করুন চ্যাটজিপিটিবাংলাতেও ব্যবহার করুন চ্যাটজিপিটি
বিবৃতিতে বলা হয়, রিভিউ ও ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সবসময় ক্ষতিকর অ্যাড-অনস খুঁজে পাওয়া যায় না। যেসব ডোমেইন নজরদারির আওতায় থাকবে সেগুলো সাইবার অপরাধীদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখবে। কেননা এখনো অনেক ক্ষতিকর এক্সটেনশনের বিষয়ে কোম্পানি অবগত নয়।

মজিলা আরো জানায়, সময়ের সঙ্গে এ ফিচারে আরো পরিবর্তন আনা হবে। কোম্পানির আশা, ফায়ারফক্স ১১৬ ভার্সনে ব্যবহারকারীরাই প্রতিটি অ্যাড-অনসের কার্যক্রম ও আচরণবিধি নিয়ন্ত্রণ করতে পারবে। মূলত এই বিষয়টি তাদের নিরাপত্তার কারণে এই ফিচার যুক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com