বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে ধনে পাতা!

  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৭০ বার পঠিত

লাইফস্টাইল ডেস্কঃ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর ধনে পাতা ত্বকের বিভিন্ন সমস্যায় কাজে আসে। ত্বকের জেল্লাও বাড়ায়। জেনে নিন কী ভাবে ব্যবহার করবেন।

ধনে পাতার ফেস মাস্ক: ধনে পাতার ফেস মাস্ক তৈরি করে ত্বকের পরিচর্যায় ব্যবহার করতে পারেন। নিয়মিত এই ফেস মাস্ক লাগালে দাগছোপ হালকা হবে, ত্বকের জেল্লাও ফিরবে। এক মুঠো তাজা ধনে পাতা পেস্ট করে নিন। এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ধনে পাতার পেস্ট মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।

ধনে পাতার টোনার:ত্বকের যত্নে ধনে পাতার টোনারও ব্যবহার করতে পারেন। এই টোনার ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে, ত্বক মসৃণ ও উজ্জ্বল করে। এক মুঠো ধনে পাতা পানিতে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। পানি ঠান্ডা করে ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে ফেলুন। ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করার পর এই টোনার ব্যবহার করুন।

ধনে পাতার তেল:ধনে-মিশ্রিত তেল ত্বক ও চুলের পরিচর্যায় খুব উপকারী। ত্বকে পুষ্টি জোগায়, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ত্বকের জেল্লা ফেরায় ধনে পাতার এই তেল। এক কাপ নারকেল বা আমন্ড অয়েলের সঙ্গে এক মুঠো ধনে পাতা ১০ মিনিট ফুটিয়ে নিন। তেলটা ঠান্ডা করে ছেঁকে নিয়ে বোতলে ভরে রাখুন। ত্বকে ম্যাসাজ করুন ধনে পাতার এই তেল। ফল মিলবে হাতেনাতে!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com