মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

হাতিরঝিল থেকে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাতপরিচয়ের এক তরুণের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টা দিকে হাতিরঝিলের মধুবাগ সেতুর কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের বয়স ২২ থেকে ২৩ বছর। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তার পরনে ছিল শার্ট ও প্যান্ট। তদন্ত ও ময়নাতদন্তের বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানায়, সকালে মধুবাগ সেতুর উত্তর পাশের ঢালসংলগ্ন হাতিরঝিলের পশ্চিম প্রান্তে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে লাশটি উদ্ধার করা হয়।
তবে নিহত তরুণের পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, সিআইডির ক্রাইম সিন বিভাগ আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com