সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক মনোহরগঞ্জে “খলিল ও সালেহা ফাউন্ডেশন’র উদ্যোগে হত দরিদ্র অসহায়াদের মাঝে ঈদ উপহার বিতরণ মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী

গুলিস্তান বিস্ফোরণ মামলার প্রতিবেদন ২৪ আগস্ট

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে ২৪ জনের প্রাণহানির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ আগস্ট ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। সে কারণে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়। বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেওয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।

এ ঘটনায় বংশাল থানায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মামলা করে পুলিশ। মামলার পর ভবনের দুই মালিক আপন দুই ভাই ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুকে গ্রেফতার দেখানো হয়। এরপর তাদের রিমান্ডে নেয়া হয়। বর্তমানে স্যানিটারি ব্যবসায়ী মিন্টু জামিনে রয়েছেন। ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com