শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১ চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন রৌমারীতে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার ঝালকাঠি পৌরসভার সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী ফারজানা মালা

আবারও কুয়েতের গণমাধ্যমে বাংলাদেশের সাবেক এমপি পাপুল

  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

ফের কুয়েতি সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। তার বিরুদ্ধে ঘুষের মামলায় অর্থ পাচারের অভিযোগে কুয়েতের দুই নাগরিককে ৫ বছর করে কারাদণ্ড এবং ১.৩৬ মিলিয়ন কুয়েতি দিনার জরিমানা করেছিল কুয়েতের আপিল আদালত। সম্প্রতি সেই রায় পাল্টে দিয়েছে দেশটির কোর্ট অব ক্যাসেশন বা রদকরণ আদালত।

কুয়েতি সংবাদমাধ্যম আল-কাবাস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাপুলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে সংশ্লিষ্ট মাজেন আল-জাররাহ এবং নাওয়াফ আল-শালাহিকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছিল আপিল আদালত। তবে কোর্ট অব ক্যাসেশন বা রদকরণ আদালত সেই রায় বাতিল করেছে।

আদালত জানিয়েছে, এই দণ্ড বাতিলের অর্থ এই নয় যে তারা দোষী নয়। তারা অবশ্যই দোষী। কিন্তু যেহেতু তারা এ সংশ্লিষ্ট প্রথম মামলায় ৭ বছর কারাদণ্ডাদেশ পেয়েছেন তাই একই অভিযোগে তাদের নতুন করে দণ্ড দেয়া যাবে না।

এর আগে, গত বছরের অক্টোবরে ওয়ায়েল আল আতিকির নেতৃত্বাধীন আপিল আদালত এই মামলায় দোষী হওয়ায় মাজেন আল-জাররাহ এবং নাওয়াফ আল-শালাহিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেয়। এছাড়া ১.৩৬ মিলিয়ন কুয়েতি দিনার জরিমানাও করা হয়।

মামলার শুনানির সময় পাবলিক প্রসিকিউশন বলেছেন, অভিযুক্তরা চেকের মাধ্যমে ৮ লাখ ৬০ হাজার কুয়েতি দিনার মানি লন্ডারিং করেছে, যা ঘুষ ছিল।

এ মামলাটি অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশি এমপির মামলার দ্বিতীয় শাখা হিসেবে বিবেচিত হয়। মানবপাচার, অর্থপাচার ও কর্মী শোষণের অভিযোগে ২০২০ সালের ৬ জুন সংসদ সদস্য পাপুলকে গ্রেফতার করে কুয়েতের গোয়েন্দা সদস্যরা।

উল্লেখ্য, দণ্ডপ্রাপ্তরা বর্তমানে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে তাদের কারাদণ্ড ভোগ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com