শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী রাজনৈতিক দল- দয়াল বড়ুয়া

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া বলেন জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাসী। ক্ষমতা পরিবর্তনের একমাত্র গনতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন। সংবিধান ও গনতান্ত্রিকধারা অভ্যাহত রাখতে দেশের সব ক্রান্তিকালেও জাপা নির্বাচনে অংশ নেয়। আগামী সংসদ নির্বাচনও সংবিধান মেনে হবে, জাতীয় পার্টি সেই নির্বাচনে জোটগত ভাবে অংশ নেবে। আমাদের দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ক্ষমতা ছেড়ে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করেছিলেন।

২৬ জুলাই বুধবার (২৬ জুলাই) সকালে উত্তরায় একটি পার্টি সেন্টারে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে দয়াল কুমার বড়ুয়া ঢাকা-১৮ আসন ঘিরে দয়াল বড়ুয়া তাঁর নানা পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আমি মনে করি এখানে স্থানীয় প্রতিনিধিদের সাথে তাদের জনপ্রতিনিধির একটি যোগাযোগের দূরত্ব রয়েছে। সাধারণ মানুষের নিত্যদিনের যে সমস্যাগুলো সহজেই সমাধানযোগ্য নিয়মিত মতবিনিময় না থাকায় মানুষ তার সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রত্যেক মাসে ২টি বা কমপক্ষে ১টি ‘জনতার মুখোমুখি’ বা ‘গণমানুষের জন্য’ শীর্ষক ওয়ার্ড ভিত্তিক সাধারণ মানুষ ও স্থানীয় প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য এবং এর মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে এলাকাবাসীর অভিমত গ্রহণ করে পদক্ষেপ নিয়ে এই অঞ্চলের সকল সমস্যা সমাধানে কাজ করব।

তিনি বলেন, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগসহ যেসকল এলাকা অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এসকল এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের মাধ্যমে সুগভীর ড্রেনেজ ব্যবস্থা করা হবে এবং ব্যবহার অনুপযোগী স্থানীয় সড়কগুলোকে দ্রুত সংস্কারেরও উদ্যোগ নেয়া হবে। বিশেষ করে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে সিটি কর্পোরেশন এর সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা। পাশাপাশি ক্রমবর্ধমান অপরিকল্পিত নগরায়ণ ঠেকাতে বিশেষজ্ঞ কমিটি ও রাজউকের সাথে সমন্বিত প্রচেষ্টার কথাও জানান তিনি।

এসময় দয়াল বড়ুয়া বলেন, আমি যদি এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের সামনে ওয়াদাবদ্ধ হলাম যে, আমি আমার বলা কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করব। এছাড়াও আমি যদি নির্বাচিত না-ও হয় তবুও আমি আমার সামর্থ্যরে সবটুকু দিয়ে এসকল সমস্যা সমাধানে উদ্যোগ নিবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com