শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ঝিনাইদহে স্ত্রীকে গলাকেটে হত্যার পর পালাল স্বামী

  • আপডেট টাইম : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জের ধরে নাজমা খাতুন (৪০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার পর তার স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (৩০ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার পদমদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজমা খাতুন ওই গ্রামের মৃত ইজাহার শেখের মেয়ে ও পার্শ্ববর্তী চর ত্রিবেনী গ্রামের রইচ উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন নাজমা খাতুন। তার স্বামী রইচ উদ্দিন দ্বিতীয় বিয়ে করে ত্রিবেনী গ্রামে থাকতেন।

নিহত নাজমার ভাবি শাহানাজ খাতুন বলেন, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ চিৎকার শুনে উঠে দেখি আমার ননদ নাজমার রক্তাক্ত দেহ বিছানার ওপর পড়ে আছে। এ বিষয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ভাবির মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত নাজমা খাতুনের ছোট ছেলে তাওজিদ হোসেন(৭) বলেন, রাতে তার মা বাবা ঝগড়া করছিলেন। ঝগড়ার এক পর্যায়ে আব্বু বটি দিয়ে মাকে কোপ দেয়। তারপর মা মারা যায়। আব্বু পালিয়ে গেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাতে উপজেলার পদমদী গ্রাম থেকে নাজমা খাতুনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছেন। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com