সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক মনোহরগঞ্জে “খলিল ও সালেহা ফাউন্ডেশন’র উদ্যোগে হত দরিদ্র অসহায়াদের মাঝে ঈদ উপহার বিতরণ মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি

তামিম-রিয়াদকে নিয়ে যা বললেন নাফীস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

পিঠের চোটের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম ইকবাল। ইনজুরিকে বিদায় বলতে অস্ত্রোপচার নয়, পিঠের দুই ডিস্কে দু’টি ইনজেকশন নিয়েছেন তিনি। অবশ্য দেশে ফিরলেও প্রথম দিনের ক্যাম্পে আসেননি টাইগার দলপতি।

এদিকে নানা নাটকীয়তার পর কন্ডিশনিং ক্যাম্পের ৩২ সদস্যের মধ্যে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে তার সঙ্গে ডাক পেয়েছেন বাঁহাতি সৌম্য সরকারও।

দেশে ফিরলেও আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে তামিম ইকবালের খেলা অনিশ্চিত। কারণ চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন তিনি, সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে আবারো মাঠে ফিরবেন তামিম।

নাফীস বলেন, ‘আমি মেডিকেল এক্সপার্ট না। এই ব্যাপারে আসলে ডিরেক্টলি বলতে পারব না। একজন সাবেক খেলোয়াড় হিসেবে বলতে পারি ইনজুরির কারণে একজন খেলোয়াড়ের ফিরে আসাটা কখনো সহজ আবার কখনো কঠিন হতে পারে।’

মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়ে নাফীস বলেন, ‘বিসিবির দায়িত্ব একজন ক্রিকেটারকে শতভাগ সাপোর্ট করা যাতে তারা তাড়াতাড়ি রিকোভার করতে পারে। রিয়াদ আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সবসময় সহযোগিতা করা, এটা কোচের মাধ্যমে হোক, প্র্যাকটিসের মাধ্যমে হোক যেভাবেই হোক। আমরা তা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা সেটা করব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com