মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ

রাজধানীতে ভোররাত থেকে বৃষ্টি

  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজধানীতে বৃষ্টি হয়েছে। সোমবার ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সকাল পর্যন্ত অব্যাহত থাকে। দেশের উপকূলীয় চট্টগ্রাম, বরিশাল খুলনা বিভাগে অতিভারী বৃষ্টি হচ্ছে।

সকালে বৃষ্টি হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছে অফিসমুখী নগরবাসী। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এখনো পুরো আকাশ কলো মেঘে ঢেকে আছে। যে কোনো সময় আবার শুরু হতে পারে তুমুল বৃষ্টি।

এদিকে বৃষ্টি নিয়ে আপাতত কোনো সুখবর নেই। সোমবার দিনভর ঢাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের এ প্রবণতা সারাদেশে আরো দুদিন অব্যাহত থাকতে পারে।

এর আগে, রোববার সারাদিনই ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। তবে সারাদিনে মাত্র ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবাণীতে আবহাওয়া বিভাগ জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে।

অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত পটুয়াখালীর খেপুপাড়ায় ৩২৩ কিলোমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি রয়েছে চট্টগ্রাম বিভাগে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com