মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

কুমিল্লায় প্রবাসীর বাবাকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলায় ইসহাক মিয়া নামে এক প্রবাসীর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইব্রাহিম নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উপজেলার ইছাপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী আশরাফের ছেলে ইসহাক মিয়া।

স্থানীয়রা জানায়, দুই ছেলে প্রবাসে থাকার কারণে বাড়িতে একা থাকতেন ইসহাক। ফলে প্রতিপক্ষের লোকজন প্রায়ই তাকে নির্যাতন ও মারধর করত। শুক্রবার ইসহাক মিয়ার বাড়ির রাস্তা বন্ধ করে দেয় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জুম্মার নামাজও আদায় করতে পারেননি তিনি। শনিবার সকালে ইব্রাহিম ও তার ছেলেরা ইসহাকের ওপর হামলা চালায়। এ সময় ঘরে ঢুকে ইসহাককে পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান মো. বিলাল হোসেন জানান, বসতভিটা ও বাড়ির ছাদ নিয়ে দুই পরিবারের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক সালিশ বৈঠক হয়। শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় ইসহাক মিয়া নিহত হন।

বুড়িচং থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম নামে একজনকে আটক করা হয়েছে।

বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com