রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সংসদের অধিবেশন শুরু অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সবাই রোনালদোকে পাগল বলেছিল: নেইমার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

পিএসজির সঙ্গে সম্পর্ক চুকিয়ে সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। নতুন ঠিকানায় এসেই পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন এই ফরোয়ার্ড।

বর্তমানে সৌদি লিগে শুধু নেইমারই নন, রয়েছেন রোনালদো-বেনজেমার-মানের মতো তারকা ফুটবলাররা। সৌদি লিগে নামিদামি ফুটবলার আসার পেছনে রোনালদোকে কৃতিত্ব দিয়েছেন ব্রাজিলের পোস্টার বয়।

আল হিলালকে দেওয়া অফিশিয়াল সাক্ষাৎকারে নেইমার জানান, পর্তুগালের তারকা ফুটবলার রোনালদো সর্বপ্রথম বড় তারকা হিসেবে সৌদি লিগে যোগ দিয়ে পুরো দৃশ্যপট বদলে দিয়েছেন। যদিও প্রথমে তাকে সবাই পাগল বলেছিল।

নেইমার বলেন, ‘আমি বিশ্বাস করি রোনালদোই এটি (সৌদি লিগে যোগ দেওয়া) শুরু করেছিলেন। তখন সবাই তাকে পাগল বলেছিল। কিন্তু এখন দেখুন, বর্তমানে এই লিগ আরো বেশি আকর্ষণীয় হচ্ছে।’

আল হিলালে যোগ দেওয়ায় অনেকে নেইমারের সমালোচনা করলেও ব্রাজিলের এই ফুটবলার মনে করেন তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘আল হিলাল অনেক বড় ক্লাব। তাদের দারুণ সব সমর্থক রয়েছে।’

তিনি আরো বলেন, ‘এটা এশিয়ার মধ্যে সেরা ক্লাব। আমি মনে করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ক্লাবকেই বেছে নিয়েছি। আমি জিততে এবং গোল করতে ভালোবাসি। সৌদি আরবে আল হিলালের হয়েও সেটা অব্যাহত রাখতে চাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com