বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

অনুমতি ছাড়া বিদেশি লিগে খেলে বিপাকে পাকিস্তানি ক্রিকেটাররা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রতিনিয়ত বাড়ছে ফ্র্যাঞ্চাইজি লিগ। আইপিএল, পিএসএল, বিপিএলের পাশাপাশি এখন বিশ্বের অনেক দেশই নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করছে।

ফ্র্যাঞ্চাইজি লিগের দাপটে ক্রিকেটারদের জাতীয় দলে ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে ক্রিকেট বোর্ডগুলোকে। এ অবস্থায় বোর্ডের অনুমতি ছাড়াই বিদেশি লিগে অংশ বিপাকে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

বোর্ডের অনুমতি (এনওসি) না নিয়েই আমেরিকার মাইনর লিগে খেলার দায়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শোকজ নোটিশ পেয়েছেন নামিদামি বেশ কয়েকজন ক্রিকেটার। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলা একাধিক ক্রিকেটার সেই তালিকায় রয়েছেন।

বোর্ডের পক্ষ থেকে শোকজ নোটিশ পাওয়া ক্রিকেটাররা হলেন- শোয়েব মাকসুদ, আরশাদ ইকবাল, হুসেন তালাত, উসমান শেনওয়ারি, উমাইদ আসিফ, জিশান আশরাফ, সাইফ বদর, আলি শফিক, ইমাদ বাট, মুক্তার আহমেদ এবং নোমান আনোয়ার।

পিসিবির অনুমতি ছাড়াই তারা কীভাবে আমেরিকার লিগে খেলছেন তা জানতেই বোর্ডের তরফ থেকে এই ক্রিকেটারদের শোকজ করা হয়েছে।

শোকজ নোটিশ পাওয়া ক্রিকেটাররা ব্যতীত আমেরিকার লিগে আরো যেসব পাকিস্তানি ক্রিকেটার খেলছেন তাদের মধ্যে রয়েছেন হাসান খান, সামি আসলাম, হামাদ আজম, সালমন আরশাদ, মোসাদ্দেক আহমেদ, ইমরান খান জুনিয়র, আলি নাসির। সূত্র : ক্রিকেট পাকিস্তান

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com