বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪

বিমানটি রানওয়ে থেকে কিছু দূরে ছিটকে পড়ে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৮৭৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার রাতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্পাইস জেটের একটি বিমান। ওই বিমানটি জয়পুর থেকে মুম্বাইয়ে ফিরছিল।

বিমানবন্দরে অবতরণের সময় হঠাৎ রানওয়ের ওপর পিছলে যায় বিমানের চাকা। এরপরই বিমানটি রানওয়ে থেকে কিছু দূরে ছিটকে পড়ে। তবে এই ঘটনায় বিমানের আরোহীদের কারো কোন ক্ষতি হয়নি। বিমানের সব আরোহীই সুস্থ ছিলেন।

প্রবল বৃষ্টিপাতের কারণে রানওয়ে পিচ্ছিল হয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ওই দুর্ঘটনার পর ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বাই বিমানবন্দরের প্রধান রানওয়ে।

বিমানের বেশ কিছু ফ্লাইটের সময়ও পিছিয়ে দেয়া হয়েছে। বেশ কিছু বিমানকে মুম্বাই বিমানবন্দরে না নামিয়ে অনত্র নামানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com