বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌ প্রতিমন্ত্রী পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, আহত কয়েকজন। দোহায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান কমেছে অস্কারের দর্শক

বগুড়ায় ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে মাদক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সদরের সাতশিমুলিয়া এলাকায় পিকআপ তল্লাশি করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- লালমনিরহাট সদরের সিন্দুরীয়া দক্ষিণ মন্ডলপাড়া এলাকার এরশাদ আলী (৪০), খন্ডিকারপাড়ার আলমগীর হোসেন (৪০), কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের রফিকুল ইসলাম (২৫) ও একই গ্রামের আতিকুর রহমান (২৫)।

এসব তথ্য নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরাফত ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরের সাতশিমুলিয়া এলাকায় মহাস্থান-পীরগাছা স্থানীয় সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে ওই পিকআপ তল্লাশি করে গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া চারজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশ কর্মকর্তা মো. শরাফত ইসলাম বলেন, এ চারজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com