সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আজ পবিত্র শবে কদর মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন

সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১২৮ বার পঠিত

দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের উত্তর ছত্রিশগড় ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় মৌসুমি লঘুচাপের বাড়তি অংশের অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এমন পরিস্থিতিতে রোববার (২০ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া সোমবার (২১ আগস্ট) পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই বলে বলছে আবহাওয়া অফিস। তাই দেশের নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত দেখাতে হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com