শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

রামপালের ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলায় জাহাজ

  • আপডেট টাইম : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৬০ বার পঠিত

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রায় ৩১ হাজার টন কয়লা নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইন নামের একটি বাণিজ্যিক জাহাজ।

সোমবার সকাল ১০টার দিকে মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙর করে জাহাজটি। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ৮ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০ হাজার ৪৫০ টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্টগ্রাম বন্দরে ১৯ হাজার ৫০০ টন কয়লা খালাস করে। লাইটারে করে তা রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে আনা হয়।

তিনি আরো জানান, বাকি ৩০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙর করে এমভি জেইন। দুপুরের পালা থেকে পণ্য খালাস শুরু হবে। সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে।

এর আগে, ৩১ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ টন কয়লা নিয়ে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামের একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com