শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন এবাদত

  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

হাঁটুর ইনজুরিতে এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এবাদত হোসেন। উন্নত চিকিৎসার জন্য এখন লন্ডনে আছেন তিনি। সেখানে আজ হাঁটুতে অস্ত্রোপচার হবে তার। এজন্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও পাওয়া যাবে না এ পেসারকে।

বুধবার নিজের ফেসবুকে অস্ত্রোপচারের কথা জানিয়েছেন এবাদত নিজেই। জীবনে প্রথমবার অপারেশন থিয়েটারে যাওয়ার কথা উল্লেখ করে এবাদত সকলের দোয়া চেয়েছেন।

জানা গেছে, হাঁটুতে অস্ত্রোপচারের পর এবাদতের পুরোপুরি ফিট হতে ৬ থেকে ৮ মাস সময় লাগতে পারে। স্বাভাবিকভাবেই অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্বকাপেও দেখা যাবে না সিলেট এক্সপ্রেসকে।

ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন এবাদত। আফগানিস্তানের ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বলটি করার সময় লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। আর এমন ধাক্কা খেয়ে রানআপে নিজেকে ঠিকঠাক থামাতে পারেননি। ফলে পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান এবাদত।

এরপর তাকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু এই সময়ে চোট গুরুত্বর অনুধাবন করতে পেরে এই পেসারকে নিয়ে নতুন পরিকল্পনা করেন ফিজিও।

ধারণা করা হয়েছিল, এশিয়া কাপ দিয়ে আবারো মাঠে ফিরবেন তিনি। তবে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে নিয়ে আর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। বোর্ডের আশা এশিয়া কাপ মিস করলেও, ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অন্তত পাওয়া যাবে এবাদতকে। কিন্তু তার অস্ত্রপচারের কারণে সেই আশাতেও গুড়েবালি।

এদিকে এশিয়া কাপে এবাদতের বদলি হিসেবে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com