শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সাতটি শট, তবুও ব্যর্থ মেসি, পয়েন্ট হারাল মায়ামি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর প্রথম ম্যাচে গোলের দেখা পেলেন না লিওনেল মেসি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে ন্যাশভিলের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে মেসির দল মায়ামি। এদিন ম্যাচে সাতটি শট করেও গোল করতে ব্যর্থ হয়েছেন মেসি।

জুলাই মাসে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকে প্রতি ম্যাচেই গোল করে যাচ্ছেন লিওনেল মেসি। শুধু গোল করেই থামছেন না তিনি, গোল করে দলকে জেতাতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই মেসি আজ লিগ ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে গোল করতে পারেননি। আর যার ফলে জেতেনি তার দল মায়ামি।

কিছুদিন আগেই এই ন্যাশভিলের বিপক্ষে গোল করে দলকে লিগস কাপের শিরোপা জিতিয়েছিলেন মেসি। তবে আজ লিগের ম্যাচে গোল করতে পারেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ম্যাচে অবশ্য বেশ কিছু সুযোগ পেয়েছেন মেসি। দুইটি ফ্রি কিকও নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। দ্বিতীয় ফ্রি কিকটি অবশ্য দেয়ালে বাঁধা পড়ে, তবে ৬০ মিনিটে নেয়া মেসির প্রথম ফ্রি কিকটি আটকে দেন ন্যাশভিল গোলরক্ষক।

এছাড়াও ম্যাচজুড়ে বেশকিছু শট নেন মেসি। তবে গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। শুধু নিজেই গোল করার চেষ্টায় ছিলেন না, সতীর্থকে দিয়ে গোল করাতে বেশকিছু গুরুত্বপূর্ণ বলও বানিয়ে দিয়েছেন তিনি। তবে তা থেকেও গোল হয়নি। শেষ পর্যন্ত গোলশূন্যই শেষ হয় ম্যাচটি।

এই ম্যাচে মায়ামি পূর্ণ পয়েন্ট না পাওয়ায় প্লে-অফে ওঠার স্বপ্নে বড় এক ধাক্কা খেল। ২৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে ১৪তম স্থানে রয়েছে মায়ামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com