শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনার যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

খুলনার বেশ কিছু এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না। বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ওজোপাডিকো লিমিটেড, খুলনার আওতাধীন ১১ কেভি ফিডারগুলোর আওতাভুক্ত এলাকায় উন্নয়নকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দফতার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শিডিউল অনুযায়ী ১১ কেভি ফিডারগুলোর আওতাধীন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধের আওতাভুক্ত এলাকাগুলো

১১ কেভি দোলখোলা ফিডারের শান্তিধাম মোড়, পুরাতন সন্ধ্যাবাজার, সাত রাস্তা, দোলখোলা মোড়, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টি বি বাউন্ডারি রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ববানিয়াখামার, রাস্তার মাথা ও তদসংলগ্ন আবাসিক এলাকা।

বাগমারা ফিডার: সিটি ইন থেকে ময়লাপোতা মোড়, ময়লাপোতা মোড় থেকে পুরাতন সন্ধ্যাবাজার, ইকবালনগর মোড় থেকে মুসলমানপাড়া, মুসলমানপাড়া থেকে জাহিদুর রহমান রোড, রায়পাড়া থেকে গফফারের মোড়, গফফারের মোড় থেকে সোনামনি স্কুল, গফফারের মোড় থেকে সুলতান আহমদ রোড, আরাফাত মসজিদ থেকে মিস্ত্রিপাড়া খালপাড় ও তদসংলগ্ন এলাকা।

টুটপাড়া ফিডার: টুটপাড়া কবরখানা রোড, দারোগারপাড়া, জোড়াকল বাজার, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিরবাড়ী রোড, বড়খালপাড়, ফরিদ মোল্লার মোড়, আমতলার মোড়, জাপান বাংলাদেশ হাসপাতাল, পশ্চিম টুটপাড়া মেইন রোড, নূর মসজিদ রোড, হাজী রহমত আলী রোড ও তদসংলগ্ন এলাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com