মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক ‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

যেকারণ ইসলামের পথে হাঁটলেন রাখি

  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

ক্যারিয়ারজুড়েই বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। কখনো অভিনয় কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক ছড়িয়েছেন তিনি। সম্প্রতি স্বামী আদিল দুরানির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন এই অভিনেত্রী।

সেখান থেকে ফিরেই জানান তার বর্তমান নাম ফাতিমা। রাখি নামে আর ডাকা যাবে না। বিমানবন্দরে আপাদমস্তক বোরখা পরা রাখিকে দেখেই প্রশ্ন ওঠে, কেন হঠাৎ হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম বেছে নিলেন? কোন জিনিসটা খারাপ লাগত তার নিজের ধর্মের? প্রশ্ন শুনে খানিকটা থমকে যান এই অভিনেত্রী। এরপর পাল্টা জবাবও দেন বলিউডের এ ‘ড্রামা কুইন’।

তিনি বলেন, হিন্দু ধর্মে খারাপ কোনো কিছু নেই। আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। ধর্ম না বদলে বিয়ে করা যেত না। সেই জন্য ধর্ম পরিবর্তন করেছি।

এসময় এক সাংবাদিক অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, তিনি কী কাগজপত্রেও নাম বদল করেছেন কি না। জবাবে রাখি বলেন, সৃষ্টিকর্তা আমাকে এভাবেই গ্রহণ করবেন, কাগজের নাম বদলের প্রয়োজন নেই।

এর আগে রাখি ও আদিলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বোরখা পরতে দেখা গিয়েছিল রাখিকে। তারপরে অবশ্য নিজের চেনা রূপে ফিরে এসেছিলেন ‘বিগ বস’ খ্যাত এই তারকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com