শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৭ বার পঠিত

টাঙ্গাইলের নাগরপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মনোরা গ্রামের বারিন্দা নদীতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সাভারের রাজাশন এলাকার মোকছেদ আলীর ছেলে আল মামুন (২১) ও একই এলাকার জহির আলীর ছেলে সুজন মিয়া (২২)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার বেলাল হোসেন বলেন, উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাওতারা গ্রামের হযরত আল আমিনের বাড়িতে বেড়াতে আসেন তিন বন্ধু। পরে তারা বারিন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে দুই বন্ধু পানিতে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় দুই জনকে উদ্ধার করে। পরে স্থানীয় জনপ্রতিনিধির কাছে লাশ হস্তান্তর করা হয়।

নাগরপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com