শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থলে ‘ইত্যাদি’

  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে চাঁদপুরে ধারণ করা ইত্যাদির একটি নিয়মিত পর্ব। কয়েক হাজার দর্শক নিয়ে ২০১৪ সালের নভেম্বর মাসে ইত্যাদির প্রশংসিত এই পর্বটির ধারণ করা হয়েছিল চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থলের পাশেই বড় স্টেশন মোলহেডে।

বিষয়-বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হূদয়ছোঁয়া প্রতিবেদন। রয়েছে ময়মনসিংহ জেলার একটি যৌথ পরিবারের ওপর অনুকরণীয় প্রতিবেদন। কোন ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসনের কু-প্রভাবে প্রভাবিত না হয়ে ৪০ সদস্য বিশিষ্ট যে পরিবারটি এখনও একত্রে বসবাস করছে। রয়েছে প্রয়াত চাঁদপুরের কন্যা ‘বেগম’ পত্রিকার সম্পাদিকা নূরজাহান বেগমের একান্ত সাক্ষাত্কার। যিনি নিজেই ছিলেন একটি নাম, একটি প্রতিষ্ঠান। বগুড়া জেলার জামুরহাট বেলকুচা গ্রামের আব্দুর রহিমের ওপর ছিল একটি বিনোদনমূলক প্রতিবেদন। যিনি কাঁটার ভয়কে জয় করে খেজুর গাছের চূড়ায় উঠে বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে থাকেন।

এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। এবারে গান গেয়েছেন চাঁদপুরেরই চারজন শিল্পী সাদী মোহাম্মদ, রূপালী চম্পক, এসডি রুবেল ও দিনাত জাহান মুন্নি। গানটি লিখেছেন কবির বকুল-যার বাড়িও চাঁদপুরে এবং সংগীতায়োজন করেছেন আলী আকবর রুপু। নৃত্যে রয়েছে চাঁদপুরেরই কৃতী সন্তান নৃত্য তারকা শিবলী মোহাম্মদের পরিচালনায় ও অংশগ্রহণে স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনায় একটি লোকনৃত্য। এছাড়াও অনুষ্ঠানে মামা-ভাগ্নে, দর্শক পর্ব, নানি-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com