শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ভিকারুননিসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার (দিবা) ইংরেজির বিষয়ের সহকারী শিক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এর পর ওই শিক্ষককে বেইলি রোডের প্রধান ক্যাম্পাসে বদলি করা হয়েছে।

জানা গেছে, যৌন হয়রানির অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর বাবা গত ২৯ আগস্ট প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয় বিভাগীয় কমিশনার কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার সহকারী কমিশনার আল-আমিন হালদারকে।

লিখিত অভিযোগে শিক্ষার্থীর বাবা উল্লেখ করেন, প্রাইভেট পড়ানোর ফাঁকে ওই শিক্ষক বিভিন্ন সময় তার মেয়েকে অশালীন এসএমএস পাঠান। যা খুবই আপত্তিকর ও সম্মানহানিকর। লিখিত অভিযোগে এই ঘটনার প্রতিকার চেয়েছেন তিনি।

এই ঘটনার পর রোববার (৩ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায়ের সই করা আদেশে তাকে বদলি করা হয়। আদেশে বলা হয়, বসুন্ধরা দিবা শাখায় কর্মরত ইংরেজির সহকারী শিক্ষক মো. আবু সুফিয়ানের তদন্ত কাজের স্বার্থে প্রভাতী মূল (৭ম-১০ম) শাখায় বদলি করা হলো। সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে এ আদেশ কার্যকর হবে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। আপাতত সেই শিক্ষক কোনো ক্লাস করাতে পারবেন না, শুধু সংযুক্ত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com