শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

নগর পরিকল্পনাবিদদের এগিয়ে আসার আহ্বান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৩৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: নগরীর সৌন্দর্যবর্ধনে এবং নাগরিক সেবাদান সুনিশ্চিতে নগর পরিকল্পনাবিদদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার নগর ভবনে সেমিনার কক্ষে নগরীর সৌন্দর্যবর্ধন ও নগর পরিকল্পনা বিষয়ে এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

কর্মশালায় মেয়র বলেন, নগর পরিকল্পনাবিদদের নিয়ে এ ধরনের কর্মশালা, সেমিনার অব্যাহত থাকবে। চলতি মাসে ‘সুশাসন ও সুনাগরিক’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হবে।

কর্মশালায় ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম কর্মশালার প্রধান বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনা বিভাগকে  ঢেলে সাজাতে হবে। এ বিভাগে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করতে হবে। নগর গবেষণা কেন্দ্র (সিইউএস) নগর পরিকল্পনা বিষয়ে সবসময় ডিএনসিসিকে সহযোগিতা করবে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে নগরীর সৌন্দর্যবর্ধন ও নগর পরিকল্পনা বিষয়ক কর্মশালায় উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক এ এফ এম জামাল উদ্দিন, অধ্যাপক নুরুল ইসলাম নাজেম, অধ্যাপক মো. গোলাম মরতুজা, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ-এর গবেষক মারুফ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com