শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

৫ অক্টোবর মুক্তি পাচ্ছে বাঁধনের প্রথম হিন্দি সিনেমা

  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বলিউডেও। অবশেষে শেষ হচ্ছে বাঁধনের ভক্তদের অপেক্ষা। অভিনেত্রীর প্রথম হিন্দি সিনেমাটি আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে জানিয়েছে একটি ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে বাঁধন অভিনীত সিনেমা ‘খুফিয়া’। এটি নির্মাণ করেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ।

২০২২ সালের শেষের দিকে মুক্তি পায় সিনেমাটির টিজার। তবে ওই সময় মুক্তির কথা থাকলেও তা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। ২০২২ সালেই ‘খুফিয়া’র শুটিং শেষ হয়েছে। সিনেমায় বাঁধন ছাড়া আরো অভিনয় করেছেন আলী ফজল, টাবু, আশীষ বিদ্যার্থীসহ অনেকেই।

বলিউডের জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে বাঁধনের ভাষ্য, এটা অবশ্যই আমার জন্য ভালো লাগার বিষয়। যদিও সিনেমায় চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে টাবুর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। তার সঙ্গে পর্দা ভাগ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।

২০২১ সালের ২৬ সেপ্টেম্বর বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ সিনেমার লুক টেস্টের জন্য মুম্বাই যান বাঁধন। পরে ওই বছরের অক্টোবরেই দিল্লিতে শুরু হয় সিনেমাটির শুটিং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com