সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারীরিক অবস্থা উন্নতির দিকে এরশাদের

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৩২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জি এম কাদের বলেন, চিকিৎসকরা আশা করছেন, আগামী দুই তিন দিনের মধ্যে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে। ফুসফুসের ইনফেকশন ক্রমে কমে আসায় নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসছে। এখন তার অবস্থা সন্তোষজনক। তবে চিকিৎসকরা এখনও শঙ্কামুক্ত বলছেন না। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

জিএম কাদের বলেন, আমি আজ সকালে দলের চেয়ারম্যানকে দেখতে গিয়েছিলাম এবং তার হাত ধরেছিলাম, তখন তিনি চোখ মেলে তাকিয়েছেন। ভাব বিনিময় করেছেন।

তিনি বলেন, চেয়ারম্যানের কিছু সমস্যা কমেছে। যেমন। লাং ইনফেকশন কমেছে, কিডনির সমস্যার কারণে প্রস্রাব বন্ধ ছিল, তা সকাল থেক ক্লিয়ার হয়েছে, অর্থাৎ সার্বিক বিবেচনায় তার শরীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি আশঙ্কা মুক্ত নন।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বেলা ১১টায় এরশাদের কাছে গিয়ে তাকে আমি বলেছি, আপনার জন্য দেশবাসী দোয়া করছে।’

‘তিনি এখনও অক্সিজেন সাপোর্টে আছেন। ২ ঘণ্টা অক্সিজেন দেয়া হচ্ছে। আবার ২ ঘণ্টা আন্ডার পেশারে রাখা হচ্ছে এবং এটা আস্তে আস্তে কমানো হচ্ছে।’

গত ২৬ জুন সিএমএইচ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয় এরশাদকে। এরপরের দিন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, শারীরিক অবস্থা বিবেচনা-সাপেক্ষে বৃহস্পতিবার তাকে সিঙ্গাপুরে নেয়া হতে পারে।

সর্বশেষ গত ২০ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান এরশাদ। সেখান থেকে ফেরেন ৪ ফেব্রুয়ারি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ ২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সে দেশে যান এরশাদ। ভোটের মাত্র তিনদিন আগে ২৬ ডিসেম্বর ফেরেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com