রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

নাটোর জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি সিরাজুল ইসলাম

  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা জজকোর্টের পিপি এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক চিঠিতে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবর এই তথ্য জানানো হয়।

স্বাক্ষরিত এই চিঠিতে জানানো হয়, প্রিয় সহকর্মী, শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনাকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সিরাজুল ইসলামকে বাংলাদেশ আওয়ামী লীগ এর নাটোর জেলা শাখার সভাপতি পদে মনোনয়ন প্রদান করা হয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। পাশাপাশি আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নাটোর জেলা আওয়ামী লীগ আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী শাখায় পরিণত হবে। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

এদিকে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীরা ফেসবুকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ৩০ আগস্ট বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির মৃত্যুতে সভাপতি পদটি শূন্য হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com