শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

দেশের বেসরকারী দীপ্ত টিভিতে লোকগানের উৎসব

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৪৪৭ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে শুরু হচ্ছে লোকগানের উৎসব। আজ বুধবার (৩ জুলাই) চ্যানেলটির উদ্যোগে তাদের নিজস্ব ভবনেই বসছে এই উৎসব। এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত গান করবেন অতিথি শিল্পীরা।

মূলত সাধু-সন্ন্যাসীদের গানগুলো ঠিক তাদের মতো করে উপস্থাপন করা হবে এই অনুষ্ঠানে। লালন, শাহ আব্দুল করিম ও উকিল মুন্সী- এই তিন বাউল সাধকের গান নিয়েই উৎসবটি সাজানো হয়েছে।

দীপ্ত সূত্র জানায়, উৎসবে থাকছে দেশীয় বাদ্যযন্ত্রের প্রয়োগ। এছাড়া যারা বাউল গানগুলোকে প্রচার আর প্রসারে জড়িত- তারাই মূলত এখানে উপস্থাপন করবেন চিরায়ত বাংলার লোকগান।

এতে অংশ নিচ্ছেন টুটুল ভেড়ো, সাত্তার ফকির, জহুরা ফোকরানি, হাসিব বাউল, মুক্তার বাউলসহ আরও অনেকে।

শারমিন নিপার সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি প্রচার করা হবে দীপ্ত টিভিতে। উৎসব সেটে সরাসরি দর্শকের উপস্থিতিতে ধারণ করা হবে এই অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com