সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিয়ে করছেন উরফি!

  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

নিয়মিত অর্ধনগ্ন ছবি প্রকাশ করে নিয়মিত খবরের শিরোনাম হন উরফি জাভেদ। এ নিয়ে কম সমালোচনার শিকার হন না তিনি। যদিও সেসবে তিনি তোয়াক্কা করেন না। বরং সেসব সমালোচনায় অনুপ্রাণিত হয়ে আরো বেশি খোলামেলা ছবি প্রকাশ করেন।

মূলত এসব কারণে সংবাদের শিরোনামে থাকেন উরফি। তবে এবার এই বিতর্কিত অভিনেত্রীর খবরের আসার কারণ ভিন্ন। গুঞ্জন উঠছে বিয়ের পিঁড়িতে বসছেন উরফি। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু ছবি।

ছবিতে দেখা যাচ্ছে, এক রহস্যময়ী পুরুষের হাতে হাত রেখে পূজা করছেন উরফি। তবে ছবিতে থাকা পুরুষের মুখ দেখা যাচ্ছে না। ভালোবাসার ইমোজি দিয়ে ঢাকা তার মুখ। উরফি ও তার সঙ্গীর সামনে জ্বলছে আগুন। চারপাশে ছড়ানো রাশি রাশি ফুল। ছবি থেকেই স্পষ্ট, একসঙ্গে কোনো পূজা করছেন তারা।

উরফিকে গাঢ় নীল রঙের একটি সালোয়ার কামিজে দেখ গেছে ছবিতে। মাথা ঢাকা ছিল ওড়নায়। সাধারণত এমন পোশাকে দেখা যায় না উরফিকে। তবে কি জীবনের নতুন অধ্যায় শুরু করছেন? সেকারণেই কি এমন সামাজিক বেশে ধরা দিয়েছেন? প্রশ্নগুলো উঁকি দিচ্ছে নেটিজেনদের মাথায়। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি বিতর্কিত এ অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com