শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৪

  • আপডেট টাইম : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার ( ৬ অক্টাবর) দেশটির নিউ সাউথ ওয়েলস প্রদেশের একটি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছেন, নিহতদের মধ্যে পাইলট এবং তিনজন শিশু রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ক্যানবেরা থেকে দ্য সিরাস এসাআর২২ বিমানটি উড্ডয়ন করে। এরপর দেশটির স্থানীয় সময় তিনটার দিকে সিডনি থেকে ২৯০ কিলোমিটার দূরে কুয়েনবিয়ান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ বিমানটিতে থাকা আরও তিনজন আরোহী নিহত হয়। আরোহীরা সবাই শিশু।

পুলিশ জানিয়েছেন, খবর পেয়েই দুর্ঘটনাস্থলে জরুরি পরিষেবা কর্মীরা পৌঁছান এবং তারা আগুন নিয়ন্ত্রণ করেন। তবে বিমানটিতে থাকা কেউ বেঁচে ছিল না। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com