শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

দুপুরে মাঠে নামছে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস

  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে আজ (সোমবার) নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। জয় দিয়ে আসর শুরু করায় আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে ব্ল্যাকক্যাপসরা। অন্যদিকে, পাকিস্তানকে কিছুটা হলেও ভোগান্তিতে ফেলা ডাচ বাহিনী চাইছে প্রথম জয় তুলে নিতে।

হায়দ্রাবাদের রাজীবগান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী দিনে ছিল না জমকালো আয়োজন। তবে ঠিকই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রেখেছে নিউজিল্যান্ড। কিউই ঝড়ে রীতিমত উড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

দাপুটে জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচও ধরে রাখার আশা নিউজিল্যান্ডের। প্রতিপক্ষ নেদারল্যান্ডস হলেও হালকাভাবে নিচ্ছে না ব্ল্যাকক্যাপসরা। ডাচদের হারিয়ে সেমির পথে নিজেদের নিরাপদ রাখতে চায় কিউই বাহিনী। প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে দলটি।

জোড়া সেঞ্চুরি করেছেন ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। ম্যাট হেনরি, মিচেল স্যান্টনাররাও আলো ছড়িয়েছেন বল হাতে। অন্যদিকে ডাচদের বিপক্ষেও অধিনায়ক কেইন উইলিয়ামসনকে পাবে না নিউজজিল্যান্ড। তবে ফিরবেন লকি ফার্গুসন ও টিম সাউদি।

প্রতিপক্ষ নেদারল্যান্ডস প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে। তবে ম্যাচটিতে হারলেও বাবর আজমদের বেশ ভুগিয়েছে ডাচ বোলাররা। ফলে দ্বিতীয় ম্যাচে চমক দেখানোর লক্ষ্য তাদের। যদিও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত ওয়ানডেতে দুদলের দেখা হয়েছে চারবার। এর মধ্যে সবকটিতেই জিতেছে নিউজজিল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com