শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

ফেনীতে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেলে তাকে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর রাতেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আরিফুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার পশ্চিম গোপাল এলাকার মহাজন বাড়ির গণি আহাম্মদের ছেলে। তিনি পশ্চিম ছাগলনাইয়া এলাকার দারুসসালাম হাফেজিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ জানায়, ২০২১ সালে ছাগলনাইয়ার একটি মাদরাসায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় কারাগারে যান শিক্ষক আরিফুল ইসলাম। পরে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান তিনি। ওই মামলায় ২০২২ সালে তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। এরপর থেকে নিজের নাম পাল্টিয়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকতা করে আসছিলেন তিনি। একপর্যায়ে রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সীতাকুন্ড এলাকার একটি মাদরাসা থেকে গ্রেফতার করা হয়।

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় জানান, সাজাপ্রাপ্ত আসামি আরিফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com