বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বৃহৎ রুপদিয়া বাজারে সয়লাব উপকূলের তরমুজে গোমস্তাপুরে কৃতিসন্তান ফুটবলার ইউসুফ কে বীরোচিত সংবর্ধনা সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী ৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের উলিপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে দক্ষ জনশক্তি গড়তে এসিসিএ’র সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্মাক্ষরিত

দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৬২ বার পঠিত

চতুর্থ দিনে গড়িয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার লড়াই। এই যুদ্ধে উভয় পক্ষের প্রায় ১ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছে। এ অবস্থায় হামাসের নির্বাসিত নেতা আলী বারাকেহ জানিয়েছেন, তারা ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত। তাছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলসহ বিদেশে আটক ফিলিস্তিনিদের মুক্তির জন্য গাজায় জিম্মি করে রাখা জিম্মিদের ব্যবহার করবে।

তিনি আরো বলেন, হামাসের কাছে বিপুল পরিমাণ রকেটের সংগ্রহ রয়েছে, যা দিয়ে লম্বা সময়ের জন্য যুদ্ধ চালানো যাবে। আমরা এই যুদ্ধের জন্য ও যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য ভালোভাবে প্রস্তুত রয়েছি।

গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার মিসাইল ছোড়ে। একইসঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের রক্তক্ষয়ী এই যুদ্ধে এ পর্যন্ত নয় শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

এদিকে পাল্টা আক্রমণের ঘোষণা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাসের সামনে কঠিন ও ভয়াবহ সময় অপেক্ষা করছে। আমরা এরই মধ্যে সেটি নিশ্চিত করার পথেই রয়েছি এবং পাল্টা হামলা শুরু হয়েছে। এ সময় তিনি স্থানীয় মেয়র ও জনগণের উদ্দেশে বলেন, আপনাদের সহায়তা করতে ইসরায়েল সব উপায়ই ব্যবহার করবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী স্থানীয় মেয়র ও জনগণের সামনে দেওয়া বক্তব্যে মধ্যপ্রাচ্যকে বদলে দেওয়ার হুমকি দিয়ে বলেন, আমি আপনাদের ধৈর্যের সঙ্গে নিজেদের অবস্থানে অবিচল থাকার অনুরোধ করছি। কারণ আমরা মধ্যপ্রাচ্যকেই বদলে দিতে যাচ্ছি।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর তরফ থেকে এমন হুমকি আসার আগেই অবশ্য হামাসের তরফ থেকে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মুসা আবু মারজুককে প্রশ্ন করা হয়, হামাস যুদ্ধবিরতিতে আগ্রহী কিনা। জবাবে তিনি বলেন, হামাস এমন যেকোনো ধরনের বিষয়ে আলোচনা ও রাজনৈতিক সংলাপের জন্য উন্মুক্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com