মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুর ও সংগীতের জাদু ফেলে– চির নিদ্রায় আশা ভোঁসলে দেশবাসীকে বাংলা নব বর্ষের শুভেচ্ছা জানালেন আনিসুল হক আনসারী দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সিটিজেন নিউজ২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক আনসারী বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেফতার: ডিবি পুলিশ ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট ফের চালু ১ জুলাই থেকে নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল দক্ষিণ এশীয় যুব টেবিল টেনিসে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য তেলের লাইনে দাঁড়িয়ে নাগেশ্বরীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পুলিশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নকল সোনার পুতুলসহ জিনের বাদশা আটক

  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নকল সোনার পুতুলসহ মো. আব্দুর রশিদ ওরফে জিনের বাদশা নামে এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

মঙ্গলবার রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকার একটি হাফেজিয়া মাদরাসার সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রশিদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাড়িয়া গ্রামের রাজা মিয়ার ছেলে।

চর ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, জিনের বাদশা পরিচয়ে নতুন হাট এলাকার আকবর আলীর স্ত্রী ফয়েরজানের মোবাইলে কল দিয়ে তার স্বামী-সন্তান মারা যাবে বলে ভয় দেখিয়ে ও গুপ্তধনের লোভ দেখিয়ে বিকাশের মাধ্যমে বেশকিছু টাকা হাতিয়ে নেন। প্রতারক আব্দুর রশিদ গায়েবি সম্পদ দেওয়ার কথা বলে নকল সোনার আবরণ দেওয়া একটা মূর্তি দিতে চর ভূরুঙ্গামারীতে আসেন। সন্ধ্যায় বাজারে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে গ্রামপুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সব স্বীকার করেন তিনি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানার পরে ব‍্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com