বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বৃহৎ রুপদিয়া বাজারে সয়লাব উপকূলের তরমুজে গোমস্তাপুরে কৃতিসন্তান ফুটবলার ইউসুফ কে বীরোচিত সংবর্ধনা সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী ৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের

হামাস–ইসরায়েল সংঘাতে ২৫ মার্কিনিসহ ১০০ বিদেশি নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের চলমান সংঘাতে প্রায় ১০০ বিদেশি নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকই ২৫ জন। এ ছাড়া আহত বা জিম্মি হয়েছে বিভিন্ন দেশের বেশ কয়েকজন। দক্ষিণ ইসরায়েলে একটি সঙ্গীত উৎসবে যোগ দিতে সেখানে অবস্থান করছিলেন তারা।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে জানা যায়, ইসরায়েল-হামাস লড়াইয়ে অন্তত ২৫ মার্কিন নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া ১৭ নাগরিকের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

চলমান এই সংঘাতে থাইল্যান্ডের অন্তত ২০ জন নিহত হয়েছে। ১৩ জন আহত হয়েছে এবং ১৪ জনকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক রয়েছে। তাদের বেশিরভাগই কৃষি খাতে কাজ করে।

আকস্মিক এ হামলায় ফ্রান্সের ১১ জন নিহত হয়েছে। নিখোঁজ আছে ১৮ জন। বুধবার নিজেদের ১১ নাগরিকের এমন মৃত্যুর জন্য শোক প্রকাশ করে ফ্রান্স।

নেপালের দূতাবাস জানিয়েছে, হামাসের হামলার অন্যতম কেন্দ্রস্থল কিবুতজ আলুমিমে তাদের ১০ জন নাগরিক নিহত হয়েছে। চার নেপালিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ছাড়া আর্জেন্টিনার ৭ নাগরিক, রাশিয়ার ৪ জন, যুক্তরাজ্যের ৪ জন, কানাডার ৩ জন, চিলির একজন, ইউক্রেনের ৩ জন, ব্রাজিলের ২ জন, পেরুর ২ জন, ফিলিপাইনের ২ জন, আজারবাইজানের একজন, কম্বোডিয়ার একজন, অস্ট্রিয়ার একজন ও স্পেনের একজন নিহত হয়েছেন। এসব দেশের বেশ কয়েজন নাগরিক নিখোঁজ এবং জিম্মি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com