বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ মান্না দে’র গান নিয়ে অন্যরকম অনুষ্ঠান জীবন বিশ্বাসের জীবনের জলসাঘরে’ রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার শুরু আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স

বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির অগ্নিসন্ত্রাস দেশের জনগণ আজও ভোলেনি। এ কারণে ক্ষমতায় আসতে চাইলে জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে।

রোববার রাজধানীর ফার্মগেটে নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি আবারো সন্ত্রাসী কার্যক্রম শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জবাব দেবে। সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নেই।

এ সময় পথচারী ও ট্রাফিক পুলিশের জন্য ‘টয়লেট’ স্থাপনে ডিএনসিসি মেয়রের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অন্ততপক্ষে টয়লেটের ব্যবস্থা রাখবেন যেন পথচারীদের বিড়ম্বনায় পড়তে না হয়।

আসাদুজ্জামান খান কামাল বলেন, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে যানজট নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তাদের (ট্রাফিক পুলিশ) কথাও আমাদের চিন্তা করতে হবে। তাদের সুবিধার জন্যই ছোট ছোট পুলিশ বক্স করা হয়েছে। মেয়র বলেছেন, সেগুলো পাল্টে দৃষ্টিনন্দন পুলিশ বক্স তৈরি করে দেবেন। যতগুলো বক্স রয়েছে, সেখানে টয়লেট ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com