শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

আর্মি স্টেডিয়ামে গাইবে পাঁচ ব্যান্ড, সঙ্গে হাবিব-প্রীতম-হাসান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

চলমান ক্রিকেট বিশ্বকাপে লড়ছে বাংলাদেশ। ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলেছে টাইগাররা। এরমধ্যে জয় পেয়েছে একটিতে। তবু আগামীর ম্যাচগুলোতে জেতার প্রত্যয় রয়েছে অটুট। আর সেই প্রত্যয়ে পালে উৎসাহের হাওয়া দিতে আয়োজন করা হয়েছে বিশাল এক কনসার্টের। যেটার নাম দেওয়া হয়েছে ‘চলো বাংলাদেশ কনসার্ট’।

আগামী ২০ অক্টোবর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এটি। এতে দেশের জনপ্রিয় পাঁচটি ব্যান্ড পারফর্ম করবে। এগুলো হলো ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘ওয়ারফেজ’, ‘নেমেসিস’ ও ‘রাফা অ্যান্ড ফ্রেন্ডস’। এছাড়া দেশের জনপ্রিয় চার জন সংগীত তারকাও গান গাইবেন এ কনসার্টে। তারা হলেন হাবিব ওয়াহিদ, হাসান, প্রীতম হাসান ও পান্থ কানাই।

গ্রামীণফোনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টের মূল লক্ষ্য হলো জাতীয় দলের ক্রিকেটারদের উজ্জীবিত করা এবং মানুষের মাঝে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দেওয়া।

বিশেষ এই কনসার্ট উপভোগ করা যাবে বিনামূল্যে। এর জন্য মাইজিপি অ্যাপে গিয়ে নিবন্ধন করতে হবে। প্রতিদিন রাত ১২টা থেকে টিকিট পোর্টালটি উন্মুক্ত থাকবে সীমিত সংখ্যক নিবন্ধনের জন্য। ১৯ অক্টোবর পোর্টালটি বন্ধ হয়ে যাবে।

এছাড়া সরাসরি দেখতে না পারলেও মুঠোফোনে কিংবা টেলিভিশনেও উপভোগ করা যাবে এই কনসার্ট। মাইজিপি অ্যাপ ও এনটিভিতে সম্প্রচার করা হবে আয়োজনটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com