রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু মেক্সিকোতে মাদক চক্রের গুলিতে মেয়র নিহত দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নে বিবাহ বিচ্ছেদের জেরে নারী নির্যাতন

বাংলাদেশ-ভারত শেষ ৫ ওয়ানডের ফল যেমন ছিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে আজ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য ২০০৭ আসরের পুনরাবৃত্তি। যেখানে ভারতকে ৫ উইকেটে বিধ্বস্ত করে দুর্দান্ত এক জয়ের নজির গড়ে লাল-সবুজরা।

কিন্তু এরপর বিশ্বকাপের মঞ্চে ভারতকে আর হারাতে পারেনি বাংলাদেশ। ২০১১, ২০১৫ ও ২০১৯ তিন আসরের দেখায় সবগুলোতেই হেরেছে টাইগাররা। বিশ্বকাপে দ্বিতীয়বারের মত ভারতকে হারানোর স্বপ্নে বিভোর সাকিবের দল।

আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে খেলবে বাংলাদেশ। এর আগে দেখে নিন দুই দলের শেষ ৫ ম্যাচের ফলাফল-

বাংলাদেশ ও ভারতের সর্বশেষ ৫ লড়াই:
০২-০৭-২০১৯: ভারত ২৮ রানে জয়ী, বার্মিংহাম
০৪-১২-২০২২: বাংলাদেশ ১ উইকেটে জয়ী, ঢাকা
০৭-১২-২০২২: বাংলাদেশ ৫ রানে জয়ী, ঢাকা
১০-১২-২০২২: ভারত ২২৭ রানে জয়ী, চট্টগ্রাম
১৫-০৯-২০২৩: বাংলাদেশ ৬ রানে জয়ী, কলম্বো

এখন পর্যন্ত ওয়ানডেতে ৪০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ভারতের জয় ৩১টিতে ও বাংলাদেশ জিতেছে ৮টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com