শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

আওয়ামী লীগ সরকার থাকলেই দেশে সম্প্রীতি বজায় থাকে- খসরু চৌধুরী

  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখন দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করতে পেরেছে। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ধর্ম যার যার, উৎসব সবার। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের কল্যাণে কাজ করছে। বিএনপি-জামায়াত যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে ততবার হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত করেছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নারায়ণগঞ্জে কেউ পূজা করতে পারেনি। কিন্তু এখন নির্বিঘ্নে পূজা উদযাপন করছে। ২১ অক্টোবর খিলখেত সনাতন সেবা সংঘের আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব ২০০৩ উপলক্ষে খিলখেত বাজারে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমরা লড়াই করেছিলাম ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব অন্যায় অত্যাচার ও বঞ্চনার বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাংলাদেশ সংবিধানের অন্যতম মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যা সব ধর্মের অধিকারের নিশ্চয়তা দেয়। আমাদের সংবিধানে সব ধর্মের নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা আপনাদের পাশে আছি। বিরোধী দল পূজা নিয়ে যেন ষড়ষন্ত্র করতে না পারে, রাজনীতি করতে না পারে। সেজন্য হিন্দু-মুসলিম সবাই সতর্ক থাকবেন। এ সময় খসরু চৌধুরী যে-কোন পরিস্থিতিতে সকল সনাতনী ভাই-বোনদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খিলখেত সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতিগৌতম সাহা, খিলখেত সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার প্রণব চন্দ্র দাস ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com