বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ফের ফিলিস্তিনের মসজিদে ইসরায়েলের বোমা হামলা

  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

গাজা উপত্যকায় গত দুই সপ্তাহ ধরে আকাশপথে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে বোমা হামলা চালিয়েছে দেশটি। সেখানে অন্তত এক ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি চিকিৎসকরা।

রোববার সকালে জেনিনে শরণার্থী শিবিরের আল-আনসার মসজিদে বোমা হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা থেকে পৃথক জায়গা ফিলিস্তিনের পশ্চিম তীর। এর পুরোটি ইসরায়েলের দখলে। সেখানে এক শরণার্থী শিবিরে ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি বসবাস করে।

ইসরায়েলি সামরিক বাহিনী মসজিদে হামলার কথা স্বীকার করে দাবি করেছে যে, সেখানে হামাস ও ইসলামিক জিহাদের লোক ছিল। হামলায় তাদের বেশ কয়েকজন নিহত হয়েছে।

ইসরায়েলের দাবি, মসজিদকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করত হামাস ও ইসলামিক জিহাদ।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪,১০০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজার মানুষ। অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা করছে ইসরায়েল। হাসপাতাল, স্কুল এবং আশ্রয়কেন্দ্রও হামলা থেকে রেহাই পাচ্ছে না।

অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১৪০০ জন নিহত হয়েছে। এছাড়া হামাস দুই শতাধিক মানুষকে ইসরায়েল থেকে জিম্মি করেছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com