সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল

আমরা যুদ্ধে জড়িয়ে গেছি: হিজবুল্লাহ

  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

ইহুদিবাদী ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালালে ফিলিস্তিনিরা এই উপত্যকাকে দখলদার সেনাদের জন্য কবরস্থানে পরিণত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

শনিবার রাতে হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্য এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমাদের বিজয় ছাড়া অন্য কোনো পথ নেই এবং দখলদারদের পরাজয় ছাড়া অন্য কোনো উপায় নেই। ইসরায়েলিদের কোনো অপরাধই বিনা জবাবে পার পাবে না বলেও তিনি সতর্ক করে দেন।

হিজবুল্লাহর এই সিনিয়র কর্মকর্তা বলেন, শত্রুরা আজ প্রতিরোধ অক্ষের সক্ষমতা নিয়ে আতঙ্কে রয়েছে। তিনি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের ভূয়সী প্রশংসা করে বলেন, ওই অভিযান ছিল ইসরায়েল নামক কফিনে একটি পেরেক।

শেখ নাঈম কাসেম ইসরায়েলকে সমর্থন করার জন্য পশ্চিমা বিশ্বের তীব্র নিন্দা জানিয়ে বলেন, পাশ্চাত্য ফিলিস্তিনি জনগণের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে। তিনি বলেন, এতদিন পশ্চিমারা ‘দুই রাষ্ট্রভিত্তিক’ যে সমাধানের কথা বলে এসেছে তা যে ভাওতাবাজি ছাড়া আর কিছু ছিল না তা এখন স্পষ্ট হয়েছে।

হিজবুল্লাহর উপ মহাসচিব বলেন, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি বেসামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের টার্গেট করে গাজা উপত্যকায় একটি পদ্ধতিগত গণহত্যা চালাচ্ছে।

হিজবুল্লাহকে চলমান যুদ্ধে হস্তক্ষেপ না করার জন্য বহু পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে নিশ্চিত করেন শেখ নাঈম কাসেম। তবে তিনি বলেন, আমরা এখন যুদ্ধের ঠিক মাঝখানে ঢুকে পড়েছি এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার আর সুযোগ নেই। হিজবুল্লাহর এই সিনিয়র নেতা বলেন, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে তাদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আগে দখলদার সেনাদেরকে আগ্রাসন বন্ধ করতে হবে, তবেই এ যুদ্ধের বিস্তার রোধ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com