শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

মানবাধিকার প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের এগিয়ে আসার আহ্বান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৩১৭ বার পঠিত

 

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ:: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আইনের শাসন, মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের এগিয়ে আসার আহ্বান করলেন ।

তিনি বলেন, অন্তর্ভূক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদ কাজ করে যাচ্ছে। দারিদ্রমুক্ত বাংলাদেশ তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে বর্তমান সরকার।
বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় মস্কোয় অনুষ্ঠিত ‘ইন্টার-পার্লামেন্টারি কো-অপারেশন : প্রিন্সিপালস, ট্রেন্ডস অ্যান্ড ইনস্টিটিউট’ শীর্ষক সেশনে বক্তৃতার সময় তিনি এসব কথা বলেন। পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন দিনব্যাপী কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এমপি, মো. জিল্লুল হাকিম এমপি এবং অন্যান্য দেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com