শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১ চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন রৌমারীতে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার ঝালকাঠি পৌরসভার সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী ফারজানা মালা

মালিককে হত্যার পর মরদেহ রাস্তায় ফেলে পালিয়ে যান ট্রাকচালক

  • আপডেট টাইম : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

নাটোরের সিংড়া উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা মরদেহটি পঞ্চগড়ের পরিবহন ব্যবসায়ী নুর ইসলাম।

এর আগে, উপজেলার জামতলি এলাকার সড়কের পাশ থেকে রোববার (২২ অক্টোবর) রক্তাক্ত একটি মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে পিবিআইয়ের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে পরিবারকে খবর দেওয়া হয়।

নিহত নুর ইসলামের বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাবুয়ানি জোত গ্রামে। নুর ইসলামের বাবার নাম হাসেম আলী। একটি ট্রাক কেনার পর চালকের সহকারী হিসেবে ট্রাকেই ঘুরতেন তিনি।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত ওই ব্যক্তির একটি ট্রাক ছিল। তিনি ওই ট্রাকের সঙ্গেই থাকতেন। ১০-১২ দিন পর পর তিনি বাড়িতে যেতেন। ধারণা করা হচ্ছে, ট্রাকচালক তার মালিককে হত্যা করে ট্রাকটি নিয়ে পালিয়ে যান।

তিনি বলেন, ওই ট্রাকচালককে আটকের জন্য নাটোর জেলা পুলিশ গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com