শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কার্যকারিতা নেই দুদকের পাঠানো সেই নোটিশের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৩৯৯ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে বক্তব্য দিতে আপত্তিকর ভাষায় দুই সাংবাদিককে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে নোটিশটি দিয়েছিল সেটির আর কার্যকারিতা নেই।

আজ (বৃহস্পতিবার) দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়েরের বৈঠক হয়। বৈঠক শেষে আবুল খায়ের জানান, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। দুই সাংবাদিককে পাঠানো দুদকের নোটিশের কোনো কার্যকারিতা নেই।
পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমান ও দুদকের তদন্ত কর্মকর্তা বাছিরের ঘুষ কেলেঙ্কারি নিয়ে সংবাদ প্রচার ও প্রকাশের জেরে ক্র্যাবের সাধারণ সম্পাদক দীপু সারোয়ার এবং প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইমরান হোসেন সুমনকে দুদকে হাজির হওয়ার নোটিশ দেয়া হয়। নোটিশে দীপু সারোয়ারকে কার্যালয়ে না গেলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। ঘটনার প্রতিবাদে বেশ কয়েকদিন বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।

আজ ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের যে বৈঠক হয়, সেখানে নোটিশ ও তা নিয়ে সাংবাকিদের ক্ষোভের বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনায় দুদক চেয়ারম্যান নোটিশের কার্যকারিতা নেই বলে আবুল খায়েরকে জানিয়ে দেন।

ক্র্যাবের দফতর সম্পাদক শহিদুল ইসলাম রাজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com