শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

প্রেমিককে নিয়ে মালদ্বীপে অনন্যা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

বলিউডের অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সবে বড় পর্দায় পা রেখেছেন তিনি। এরই মধ্যে কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন চাঙ্কি পাণ্ডের মেয়ে।

কিছুদিন ধরেই গুজব অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম করছেন অনন্যা। বিভিন্ন ছবির প্রিমিয়ার ও রেস্তোরাঁয় একসঙ্গে তাদের দেখা গেছে। এমনকি চলতি বছর একসঙ্গে তারা ছুটি কাটাতে গিয়েছিলেন পর্তুগালেও। কিন্তু প্রেম করছেন—অনন্যা বা আদিত্য কেউই সেটা স্বীকার করেননি।

এদিকে আজ অনন্যার জন্মদিন। এ উপলক্ষে অবসর কাটাতে মালদ্বীপে গিয়েছেন অনন্যা-আদিত্য।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার (২৯ অক্টোবর) আলাদা আলাদাভাবে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুরকে। তারপর থেকে গুঞ্জন চাউর হয়েছে, অনন্যার জন্মদিন উপলক্ষে একসঙ্গে ছুটি কাটাতে উড়াল দিয়েছেন এই যুগল।

সোমবার অনন্যা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও ও ছবি পোস্ট করে লিখেন, ‘জন্মদিনের পারফেক্ট সকাল।’ তাতে দেখা যায়, বিলাসবহুল রিসোর্টে বসে ভিডিওটি ধারণ করেছেন। যতদূর দৃষ্টি যায় কেবলই নীল জল। পাশাপাশি এও জানান, এটি মালদ্বীপের বিলাসবহুল রোসোর্ট সোনেভা।

একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘অনন্যা ও আদিত্যর বাড়ি থেকে তাদের এই প্রেম নিয়ে কোনো আপত্তি নেই। দুই পরিবারের সদস্যরা চাইছেন এই প্রেম পরিণতি যেন ছাদনাতলায় ঘটে। অনন্যা-আদিত্য এখনই এসব চাইছেন না। বরং এই সম্পর্ককে সময় দিতে চান। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে, আগামী বছরের শেষের দিকে নাকি বাগদানও সারবেন তারা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com