বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৩৩৯ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: জিব্রালটার উপকূলে তেলবাহী এক ট্যাঙ্কার আটকের ঘটনায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের ট্যাঙ্কারটি সিরিয়ার দিকে যাচ্ছিল এমন প্রমাণ পাওয়ার পর তা আটক করতে জিব্রাল্টার কর্তৃপক্ষকে সহায়তা করেছে তারা। আর ট্যাঙ্কার আটককে অবৈধ বলে দাবি করেছে ইরান। স্পেনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে গ্রেস-১ নামের ট্যাঙ্কারটিকে আটক করা হয়েছে।
ইরানের তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ব্রিটিশ নৌবাহিনী

স্পেনের দক্ষিণ উপকূলে অবস্থিত জিব্রাল্টার উপত্যকা। ১৭১৩ সালের ইউট্রেট চুক্তি অনুযায়ী ভূখণ্ডটি যুক্তরাজ্যের কাছে হস্তান্তর করে স্পেন। তারপরও তারা এখনও ভূখণ্ডটির মালিকানা দাবি করে থাকে। আর ব্রিটিশ সরকারের পক্ষে একজন নির্বাচিত গভর্নর ওই অঞ্চলটির শাসন করে থাকেন। বৃহস্পতিবার সেখানকার সমুদ্র সীমায় ইরানের ট্যাঙ্কারটি আটক করে জিব্রাল্টার বন্দর কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, জিব্রাল্টার সরকারের অনুরোধে ইরানের জাহাজটি আটক করতে যুক্তরাজ্য থেকে সেখানে যায় প্রায় ৩০ জন নোসেনার একটি দল। বড় ধরনের কোনও ঘটনা ছাড়াই জাহাজটি আটক করা সম্ভব হয় বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র।

ট্যাঙ্কার আটককে অবৈধ আখ্যা দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানে নিযুক্ত ব্রিটিশ দূত রবার্ট ম্যাকায়রিকে তলব করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি এই খবর জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com